,

দিনে গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ২০১৮ সালটা ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যে ভরপুর একটি বছর। গত বছরে দিনে গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের গত বছরের সব বিবৃতি-বার্তা বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুটা মিথ্যা তথ্য দিয়ে শুরু করেছিলেন ট্রাম্প। আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে। পুরোটা বছর জুড়ে ট্রাম্প মোট ১ হাজার ৯৮৯টি ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে ৭৬০০টি মিথ্যা বলেছেন বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। যার মানে হলো, দিনে গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ট্রাম্পের কথিত মিথ্যার হিসাব রেখেছে ওয়াশিংটন পোস্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে তার মিথ্যা বলার হার ছিল দৈনিক ৪ দশমিক ৯।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর