,

ভেঙ্গে যাচ্ছে বিদ্যার সংসার?

news-image

বিনোদন ডেস্ক : বয়স কিংবা অতিরিক্ত ওজন, কোনো কিছু নিয়েই কখনো খুব বেশি মাথা ঘামাননি। তার পরও বিভিন্ন সময়ে তাকে নিয়ে বিটাউনে হয়েছে একাধিক সমালোচনা। তিনি আর কেউ নন, ‌‌‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। এবার এই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন উঠেছে, স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে নাকি বিদ্যার সংসার ভেঙ্গে যাচ্ছে?

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী বিদ্যা বালান গতকাল মঙ্গলবারই ৪০ বছরে পা দিয়েছেন। এই দিনেই অভিনেত্রীর জীবনের বিতর্কিত বিষয়গুলো সামনে এসেছে। এক নজরে দেখে নিন সেগুলো-

সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে নাকি বিদ্যা বালানের বিচ্ছেদ হয়ে যাবে। সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর একাধিক সময় এই গুঞ্জন শুরু হয়ে যায়। বিদ্যাকে বিয়ের পরও নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। আর তার জেরেই বলিউড অভিনেত্রীর সঙ্গে তার বিয়ে ভাঙতে বসেছে বলে শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই সঠিক হয়নি।

‘ডার্টি পিকচারের’ সময় অতিরিক্ত ১২ কিলো ওজন বাড়াতে হয় বিদ্যা বালানকে। এর পর ‘তুম্হারি সুলু’-তেও বিদ্যার ওজন নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু ওজনকে কখনোই অতিরিক্ত গুরুত্ব দেননি এই অভিনেত্রী।

বিদ্যা বালানের যেকোনো সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই তার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর ছড়ায়। কিন্তু প্রত্যেকবারই সেটা মিথ্যে হয়ে যায়। ‘এনটিআর’-এর বায়পিকে অভিনয়ের সময়ও তার অন্যথা হয়নি এবার।

বিদ্যা বালানের ‘ফ্যাশন সেন্স’ অত্যন্ত খারাপ বলে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে। এজন্য প্রায়ই তার বিরুদ্ধে নানা কথা উঠে।

এ ছাড়া ‘ডার্টি পিকচারে’ যেভাবে সিল্ক স্মিতাকে দেখানো হয় বিদ্যা বালানের মাধ্যমে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেই অন্ধ্র প্রদেশ হাইকোর্টে যান স্মিতার দাদা। শুধু তাই নয়, গোটা দাক্ষিণাত্য জুড়েও ‘ডার্টি পিকচারের’ বিরুদ্ধে প্রচার শুরু করেন বেশ কিছু সামাজিক কর্মী। আর সেখানেই উঠে আসে বিদ্যা বালানের নাম।

‘পরিনিতা’-র শুটিংয়ের সময় সাইফ আলী খানের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক গড়ে ওঠে বলে শোনা যায়। আসলে আদতে এর কোনো সত্যতা নেই।

কারিনা কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নাকি বিদ্যা বালানের সঙ্গে সম্পর্কে জড়ান শহীদ কাপুর। ‘কামিনে’-র শুটিংয়ের সময় বিদ্যার কাঁধে মাথা রেখে শহীদ কারিনার দুঃখ ভোলার চেষ্টা করেন বলে খবর। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর