,

সোনিয়া গান্ধী শুভেচ্ছা জানালেন শেখ হাসিনাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আজ বুধবার সকালের দিকে প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান।

এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। তিনি প্রধানমন্ত্রীকে ক্রিস্টালের তৈরি একটি নৌকাও উপহার দেন।

এ ছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংও প্রধানমন্ত্রী শেখ হসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। বিরোধী জোট ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর