,

উল্কাবৃষ্টিতে দেখা যাবে তীব্র আলোর ঝলক

news-image

অনলাইন ডেস্ক : আগামী জুন মাসে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে দৈত্যাকার এক গ্রহাণু। তবে বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়েই ক্ষান্ত থাকবে না এই গ্রহাণুটি। রীতিমতো বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিস্ফোরিত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ঝলকানিতে ভরে যাবে ৮০০ বর্গমাইল এলাকার আকাশ।

আমেরিকার লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির পদার্থবিজ্ঞানী মার্ক বসলাফ ও অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব লন্ডনের পদার্থবিদ পিটার ব্রাউন জানিয়েছেন, জুনে হতে পারে এই উল্কাবৃষ্টি! এই উল্কাবৃষ্টিতে সাইবেরিয়ার তুঙ্গুস্কার ঘটনার মতোই কোনো দৈত্যাকার মহাজাগতিক বস্তু থাকবে নাকি তার চেয়েও বড় আকারের কিছু একটা বায়ুমণ্ডলে ঢুকে পড়বে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গবেষণাপত্রটি ওয়াশিংটনে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে পেশ করা হয়েছে।

গবেষকরা জটিল অঙ্ক কষে জানিয়েছেন, আগামী জুনে একটি দৈত্যাকার অ্যাস্টারয়েড বা গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে। তার পর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে তা ফাটবে ভয়ঙ্কর শব্দে। ঠিক এমনটাই হয়েছিল আজ থেকে ১১০ বছর আগে। ১৯০৮-এর ৩০ জুন। ওই দিন সাইবেরিয়ার তুঙ্গুস্কার আকাশে আচমকাই একটি দৈত্যাকার মহাজাগতিক বস্তু ফেটেছিল ভয়ঙ্কর শব্দে। যার ঝলকানিতে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল তুঙ্গুস্কা আর তার আশপাশের ৮০০ বর্গমাইল এলাকার সব গাছপালা। থরথর করে কেঁপে উঠেছিল একটি বিশাল এলাকা। জনবসতিহীন এলাকায় ওই ঘটনায় অবশ্য কোনো প্রাণহানি হয়নি। ওই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি ঠিক কী কারণে সেদিন সেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল। সেদিন পৃথিবীর বায়ুমণ্ডলে ধূমকেতু না গ্রহাণু ঢুকে পড়েছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

কেউ কেউ বলেছিলেন, সেটা আসলে ছিল বড় ধরনের উল্কাবৃষ্টির ঘটনা। যার নাম ‘বিটা টরিড’ উল্কাবৃষ্টি। ‘টরিড’ উল্কাবৃষ্টি সাধারণত বছরে দুবার হয়। জুনের শেষে আর অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে। এর মধ্যে জুনে যে উল্কাবৃষ্টি হয় তাকে বলা হয় ‘বিটা টরিড’ উল্কাবৃষ্টি। এগুলো রাতে হয় না, হয় দিনের আলোয় যখন সূর্যের আলোয় অন্য নক্ষত্রদের আলো ঢাকা পড়ে যায়।

গবেষকদের ধারণা, আগামী জুনের উল্কাবৃষ্টির মধ্যে যতটা বড় চেহারার মহাজাগতিক বস্তু থাকার সম্ভাবনা রয়েছে, ১৯৭৫ সালের পর তত বড় চেহারার কোনো মহাজাগতিক বস্তু পৃথিবীর বায়মণ্ডলে কখনো প্রবেশ করেনি।-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর