সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে বাড়ল স্বর্ণের দাম

news-image

অনলাইন ডেস্ক : দেশে বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা রূপার দাম উঠা নামা করে। এজন্য বুধবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেট স্বর্ণ প্রতিভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রূপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। আর প্রতিভরি সনাতন পদ্ধতির স্বর্ণ অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতিভরি ২১ ক্যারেট রূপা (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা।

সারাদেশের স্বর্ণের দোকানগুলোতে আজ মঙ্গলবার (১ জানুয়ারি) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকায়।

এর আগে ২২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর কারার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার ৬ ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক