,

মোবাইল ফোন ও এনআইডি নম্বর লাগবে ট্রেনের টিকিট কাটতে

news-image

নিউজ ডেস্ক : ট্রেনের টিকিটে নতুন সংযোজন আনছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে টিকিট কাটতে হলে দিতে হবে নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি সূত্রে জানা গেছে, ট্রেনের টিকিট কাটতে হলে যাত্রীর নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর অথবা বার্থ-রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাস তিনেকের মধ্যে সব ট্রেনে এটি চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে।

রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি টিকিটে নাম-ঠিকানা, এনআইডি নম্বর সংযুক্ত করতে সুপারিশ করেছিল। পরে রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, বর্তমানে টিকিটের যে কাগজ ছাপানো আছে তা শেষ হলে নতুন কাগজে নাম, বয়স, মোবাইল নম্বরে থাকবে।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়েতে টিকিটের কালোবাজারি রোধ করতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
জানা গেছে, আগামী মাস তিনের মধ্যে সব ট্রেনে টিকিটের রং পরিবর্তনসহ নতুন কাগজে নাম, এনআইডি ও বয়সযুক্ত টিকিট পুরোপুরি চালু হবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর