,

অনেকদিন ধরেই স্বামীর সঙ্গে থাকছেন না ন্যান্সি

news-image

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না।

গোপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কণ্ঠশিল্পী ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়য়টি নিশ্চিত করেছেন।

জায়েদের সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করে ন্যান্সি বলেন, গত দুই মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। অষ্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর থেকে আমরা আলাদা থাকি। সে তার বাড়িতে আর আমি আমার বাড়িতে থাকি।

তবে কী কারণে তারা একসঙ্গে থাকছেন না এ বিষয়ে ন্যান্সি কিছুই বলেননি।

দুই মেয়ে রোদেলা ও নায়লা কার সঙ্গে থাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় মেয়ে রোদেলা আমার সঙ্গে থাকে আর ছোট মেয়ে নায়লা জায়েদের সঙ্গে থাকে।

ন্যান্সি বলেন, ১৫ বছর আগে আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল এখনো সেই সম্পর্ক আছে। আমাদের মধ্যে কথা-বার্তা সবই হচ্ছে তবে আমরা আলাদা থাকছি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ন্যান্সির জন্মদিনে জমি উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেন জায়েদ।

এদিন জায়েদের কাছ থেকে ৫ শতাংশ জমি উপহার পান ন্যান্সি।

স্বামীর কাছ থেকে মূল্যবান এই উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্সি যুগান্তরকে বলেন, কিছুই বলতে পারব না, এমন উপহারে বোবা হয়ে গেছি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ন্যান্সি বলেন, আমি কখনো ভাবতেই পারিনি এভাবে সারপ্রাইজ হব। আমার কোনো প্রিপারেশন ছিল না, আমি জানতাম না কোনো কিছুই, হঠাৎ করেই বেলা সাড়ে ১১টায় জায়েদ আমাকে এমন উপহার দিয়ে চমকে দিয়েছে।

জনপ্রিয় এ কণ্ঠশিল্পী বলেন, পাঁচ বছরের সংসারজীবনে এটিই আমার জীবনের সেরা উপহার। স্বামীর কাছ থেকে এমন উপহার পাওয়া যে কোনো নারীর জন্যই আনন্দের।

উপহার প্রসঙ্গে ন্যান্সি আরও বলেন, ওই ৫ শতক জমি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। আমার স্বামীর (জায়েদ) প্রথম কেনা জমি। সেই জমিটি সে আমাকে দানপত্র করে দেয়। এমন উপহার পেয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি।

স্বামী হিসেবে জায়েদ কেমন স্বভাবের এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, জায়েদ খুব নরম-সরম মানুষ, ঠাণ্ডা মেজাজের। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর