,

গত বছর বিশ্বে ৯৪ সাংবাদিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : গত তিন বছরের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৯৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

বছরের শেষে এসে বিশ্বজুড়ে হত্যার শিকার হওয়া সাংবাদিকদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।

সংস্থাটির তালিকা অনুযায়ী, ২০১৭ সালে ৮২ জন গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯৩।

আইএফজের হিসাবে, ২০১৮ সালে ৮৪ জন সাংবাদিক, ক্যামেরাম্যান, ফিক্সার এবং টেকনিশিয়ানকে পরিকল্পিত হত্যা, বোমা হামলা ও ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। এছাড়া গণমাধ্যমে ড্রাইভার, নিরাপত্তারক্ষী এবং বিক্রিয় প্রতিনিধি হিসেবে কর্মরত আরও ১০ বিভিন্নভাবে নিহত হন। নিহত ৯৪ জনের মধ্যে ৬ জন নারী।

২০১৮ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এ বছর ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এরপর, মেক্সিকোতে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, ইয়েমেনে নয় এবং সিরিয়ায় আট সাংবাদিক।

চলতি বছরে যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন পাঁচ সাংবাদিক। একই সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন সোমালিয়া এবং পাকিস্তানে।

সংস্থাটির সভাপতি ফিলিপ লারুথ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, সাংবাদিকদের হত্যা করা হয় কারণ তারা ঘটনার সাক্ষী হিসেবে থাকেন। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর