,

এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আজকে এই শিক্ষার্থীরা ও নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক উৎসবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আর আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্যই যারা এই দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের এই শিক্ষার্থীরা। সারা দেশের নতুন প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবেন।’

এ সময় ২০২১ সালে মুক্তিযদ্ধে বিজয়ের ৫০ বছর পালন করা হবে বলে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা ইতিমধ্যেই অনেক অর্জন করেছি এবং যা নির্ধারিত ছিল তারচেয়ে বেশি অগ্রসর হয়েছি। ইতিমধ্যে জাতিসংঘ এবং দুনিয়ার সকল শক্তি আমাদেরকে বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যেই উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে সক্ষম হবো।’

তিনি আরও মন্ত্রী বলেন, ‘আমরা আগামীতে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করব, আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিজয়ের ৫০ বছর পালন করব ২০২১ সালে। যে বছর আমরা আশা করছি আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর