,

‘থার্টিফার্স্ট উদযাপন করতে চাইলে পুলিশকে জানান’

news-image

ডেস্ক রিপোর্ট : নির্বাচনী ডামাডোলের কারণে এবার উন্মুক্ত স্থানে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর তথা থার্টিফার্স্ট নাইট উদযাপন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চার দেয়ালের মাঝে থার্টি ফার্স্ট নাইট পালনে কোনো বাধা নেই বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সে ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে পুলিশকে জানাতে হবে।

সোমবার বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীর খোলা জায়গায় থার্টিফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞা থাকলেও চার দেয়ালের মাঝে কেউ অনুষ্ঠান করলে আপত্তি নেই। তবে সেক্ষেত্রে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানাচ্ছি। যাতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারি।’

থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সুস্পষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ কারণে আমাদের বাড়তি সতর্কতা রয়েছে।’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর