,

হিরো আলম জামানত ফেরত চান

news-image

বগুড়া প্রতিনিধি : জামানতের টাকা ফেরত চেয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার লোকেদের তো ভোট দিতেই দেয়নি। তাহলে জামানতের টাকা ফেরত দেবে না কেন?’

গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বগুড়া-৪ আসনে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন হিরো আলম। কিন্তু সকালে ‘হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়া’সহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এর ফলে প্রাপ্ত ভোটের ১০ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় বাজেয়াপ্ত হয়েছে আলোচিত স্বতন্ত্র প্রার্থীর। সিংহ প্রতীক নিয়ে বগুড়া-৪ আসনে মাত্র ৬৩৮টি ভোট পেয়েছেন তিনি।

জামানত হারানোর বিষয়ে হিরো আলম আরও বলেন, ‘আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম। কিন্তু ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর