,

বাড়ি বাড়ি গিয়ে ঐক্যফ্রন্ট প্রার্থীদের হামলা চালানো হচ্ছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে সহিংসতা হয়েছে, নির্বাচনের দিন হয়েছে। এখন ভোটের পরে পরেই শুরু হয়েছে সহিংসতা। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমন চালানো হচ্ছে, নেতাকর্মীদের বাড়িতে আক্রমন চালানো হচ্ছে, তাদের সমর্থকদের আক্রমন চালানো হচ্ছে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমার নিজের নির্বাচনী এলাকায় আজকে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট কেন্দ্রে আমার নেতাকর্মী-সমর্থকদের বাড়ি পুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। নির্বাচনের দিন ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে আমার প্রধান এজেন্টের বাড়িতে আক্রমন করে ভেঙে ফেলা হয়েছে। আমার স্ত্রীকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। আমি নিজে গিয়ে ওই কেন্দ্র দেখেছি ৪-৫টি বুথে কোনো এজেন্ট নেই। ভয়ভীতি তৈরি করা হয়েছে যাতে কেউ না আসে।’ সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর