সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে নির্বাচন দেয়ার সুযোগ নেই : সিইসি

news-image

ঐক্যফ্রন্টের দাবি মেনে ফের নির্বাচন দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেন, ঐক্যফ্রন্ট যা বলেছে, তা সম্পূর্ণ অসত্য।সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, রোববারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৮০ ভাগ ভোট পড়েছে। নির্বাচন অনুষ্ঠানে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

তিরি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি কেন্দ্র বন্ধ হওয়ায় ফলাফল চূড়ান্ত করা যায়নি। ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, বিকল্পধারা ২টি, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশন একটি, জাতীয় পার্টি-জেপি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসন পেয়েছেন।

‘নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে যাতে কোনো শঙ্কা না থাকে, প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।’কেএম নুরুল হুদা বলেন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছু করা হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

‘যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছিল।’সিইসি জানান, নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় জাতীয় নির্বাচনের মতো একটি বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহায়তায় এ কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতার জন্য প্রার্থী, রাজনৈতিক দল, তাদের কর্মী, সমর্থক, ভোটার, পর্যবেক্ষকদের ধন্যবাদ জানান নূরুল হুদা।

এছাড়া দায়িত্বপালন করায় সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসার-ভিডিপির মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালকে ও তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান সিইসি।

তিনি বলেন, আমরা আশা করব, নতুন সরকার দেশকে আরও উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।নির্বাচনের খবর প্রচার করা সাংবাদিকদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর