,

নির্বাচনী সহিংসতা : আহত আ’লীগ নেতার মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন (৪৯) নামে আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহীতে তিনজনের মৃত্যু হল।

চিকিৎসাধীন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর-ধমরপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি পালপুর-ধমরপুর স্কুল ও কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের গোদাগাড়ীর পালপুর-ধমরপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসমাইল হোসেন গুরুতরভাবে আহত হন।

তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সোমবার ভোরে ইসমাইল মারা যান।

মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়ের আলম জানান, নগরীর দামকুড়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর