,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ও ভারতের জনগণের পক্ষ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মোদি।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এ কথা জানান।

ভারতের প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন। মোদি আশা করেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশের বর্তমান সরকার যে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার করছে, তা আরও জোরদার হবে। ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাঁর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন অনেক দূর এগিয়ে যাবে।অভিনন্দন জানানোর জন্য মোদিকে ও ভারতের জনগণকে ধন্যবাদ জানান হাসিনা। তিনি আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও ফোনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। রাম মাধব আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে অভিনন্দন জানান।সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর