,

স্বাভাবিক সড়ক-মহাসড়কে যান চলাচল

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নিয়ন্ত্রিত থাকা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ সোমবার ভোর থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলোতে সব ধরনের যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো বলবৎ থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারবে না।

প্রসঙ্গত, গতকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম সাপেক্ষে সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।

তবে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। তাই নির্বাচন কমিশনের স্টিকার পাস এবং আরও কিছু ব্যতিক্রম ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর