,

আলোচিত সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা হেরে গেলেন

news-image

অনলাইন ডেস্ক : নবীন-প্রবীণের লড়াইয়ে জমে উঠেছিল শেরপুর-১ আসন। প্রচারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা-অভিযোগ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। ধারণা করা হচ্ছিল দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

কিন্তু হয়েছে তার উল্টো। প্রবীণের কাছে ধরাশায়ী-ই হয়েছেন বয়সে নবীন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন।

শেরপুর-১ আসনে ফের জয়ী হয়েছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি পেয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৫২ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. প্রিয়াংকা পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট। ডা. প্রিয়াংকা ভোটে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন। বলেছেন, তার আসনে ভোট ডাকাতি হয়েছে।

সর্বকনিষ্ট প্রার্থী প্রিয়াংকা জীবনের প্রথম ভোটটি এবারই দিলেন। নিজেকেই ভোট দিয়েছেন তিনি।

জন্ম তারিখ হিসেবে প্রিয়াংকার বর্তমানে বয়স মাত্র ২৫ বছর ৬ মাস। এবার তিনি শেরপুর-১ সদর আসনের বিএনপি মনোনীত, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী টানা ৪ বারের এমপি হুইপ আতিউর রহমান আতিক।

পেশায় চিকিৎসক সানসিলা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. হযরত আলীর মেয়ে।

এ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হযরত আলী। তিনিসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ভাগ্য সুপ্রসন্ন হয়েছে সানসিলার। তিনিই এ আসনে বিএনপির একমাত্র প্রার্থী হন।

সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াংকা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা প্রিয়াংকা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর