,

শেখ সেলিমের টানা ৮ বার জয়ের রেকর্ড

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : সেই ১৯৮০ সাল থেকে শুরু, এর পর আর কোনো ভোটে হারেননি। টানা আটবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি আর কেউ নন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে শেখ ফজলুল হক মনির ছোট ভাই।

জানা গেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শেখ সেলিম প্রথমবার এমপি হন ১৯৮০ সালে। ওই নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। এর পর এখন পর্যন্ত আর কোনো ভোটে হারেননি তিনি।

৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে ২ লাখ ৮১ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ২৮৬টি ভোট।

এ নির্বাচনে কাস্টিং ভোটের ৯৯ দশমিক ৩৫ ভাগ ভোট পেয়েছেন শেখ সেলিম। এবারও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।এ ছাড়া বিগত সব নির্বাচনে তার তার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার রেকর্ড রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর