,

কাদের খান মারা গেছেন!

news-image

বিনোদন ডেস্ক : বর্ষীয়ান অভিনেতা কাদের খান না মারা গেছেন। এমনই একটি সংবাদ ঘুরে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। তবে বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ছেলে সরফরাজ।

কাদের খান বর্তমানে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সরফরাজ। তিনি বলেন, ‘এগুলো সব মিথ্যা। সব গুজব। আমার বাবা হাসপাতালে আছেন।’

আজ সোমবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলে হয়েছে, গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ৮২ বছর বয়সী এই অভিনেতাকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়ে।

কাদের খান কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন। তার ছেলে সরফরাজ বলেন, হাঁটুতে অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি।

১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। একই সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর