,

অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি ড. কামাল হোসেনের

news-image

অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন । নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন কামাল হোসেন।রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল।তিনি বলেন, “দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এ পর্যন্ত আমাদের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে।

“এমতাবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি।”রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একটানা ভোটগ্রহণ হয়। ভোটে বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ তুলে বিএনপি-জামায়াত জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৩১ জন প্রার্থী দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়ার অবর্তমানে তার দল বিএনপি এবার গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নেয়।বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাশাপাশি ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া নাগরিক ঐক্য, কৃষক-শ্রমিক-জনতা দল ও জেএসডির নেতারা ধানের শীষ প্রতীকে ভোটের লড়াইয়ে অংশ নেন।ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দিনে ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে ভারতীয় পর্যবেক্ষকরা বলেছেন, ‘শান্ত ও শান্তিপূর্ণ’ পরিবেশে ভোটগ্রহণ হতে দেখেছেন তারা। ভোটকেন্দ্রগুলোতেও ছিল উৎসবের চেহারা।সকালে কানাডার একজন পর্যবেক্ষকও নির্বিঘ্নে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের চিত্র দেখার কথা জানিয়েছিলেন।

bangla.bdnews24.com

 

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর