,

কেউ কেন্দ্রে এজেন্ট না দিলে আমরা কি করবো : সিইসি

news-image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  কে. এম. নুরুল হুদা বলেছেন, কেউ কেন্দ্রে এজেন্ট না দিলে আমরা কি করবো? ধানের শীষের এজেন্টরা কেন্দ্রে কেন আসেননি বা কেন কোনো এজেন্ট নেই, সেটা প্রার্থীর নির্ধারিত এজেন্টরাই বলতে পারবেন।রোববার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

এ সময় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট না থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, তা তিনি জানেন না। তবে পোলিং এজেন্টদের কেউ আসতে পারছেন না, বা তাদের আসতে বাধা দেওয়া হচ্ছে—এমন কোনো অভিযোগ তাদের কাছে করেননি। আইইএস স্কুল কেন্দ্রে ধানের শীষের এজেন্ট আছে কি না, এ বিষয়টি তিনি (সিইসি) খেয়াল করেননি। এ নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাকেও জিজ্ঞাসা করা হয়নি বলে জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দেন সিইসির স্ত্রী হোসনে আরা হুদা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর