,

প্রত্যাখাত হয়ে সংঘর্ষের পথ বেছে নিয়েছে বিএনপি : নানক

news-image

নিউজ ডেস্ক : জনগণ ঐক্যফ্রন্ট-বিএনপির ডাকে সাড়া দেয়নি। তাদেরকে প্রত্যাখান করেছে। আর এ কারণে তারা সন্ত্রাস-সংষর্ষের পথ বেছে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মী নিহত ও আহত হয়েছেন। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ভোট প্রদানে আওয়ামী লীগের ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন তাদের আরও শক্তিশালী করবে। এবারের নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এটা প্রশংসার দাবি রাখে।

সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শেখ হাসিনার বড় অবদান আছে বলে মনে করেন তিনি। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর সিটি কলেজ কেন্দ্র ভোট দিয়ে, নৌকার বিজয় হবে বলেন; সেকথা উল্লেখ করেন নানক। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। দেশের উন্নয়ন করেছে। আর তাই মানুষ উন্নয়নের পক্ষ নেবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হয়। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নিত করেছে আওয়ামী লীগ। উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের জনগণ সফলভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। বিএনপিকে প্রত্যাখান করেছে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর