,

সবকিছুই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে : সিইসি

news-image

নিউজ ডেস্ক : দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

আজ রোববার সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সবকিছুই নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। কোনো কেন্দ্রে অনিয়ম হলে সেখানে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে।

এ সময় আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট না থাকার কারণ সম্পর্কে সাংবাদিকরা জানাতে চাইলে সিইসি বলেন, কেউ এজেন্ট না দিলে আমরা কি করবো?

অনেক কেন্দ্রে কক্ষের পর্দা খুলে ভোট দেওয়াতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। এ রকম পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেওয়া আছে।

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, এটা ভোট শেষে বলা যাবে।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তার সহধর্মিনী হোসনে আরা হুদাকে সঙ্গে নিয়ে তিনি ভোট দেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর