,

উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আনন্দ আছে : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের অন্য স্থানে কি হবে জানি না। তবে সিলেট- ১ আসনে নৌকাই জিতবে। এখানে জিততে তেমন বেগ পেতে হবে না।

রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার প্রার্থী ছোট ভাই আব্দুল মোমেনকে নিয়ে ভোট দেন মুহিত।ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছিল। খুব আনন্দ ছিল। তবে ২০১৪ সালে প্রতিযোগিতা না থাকায় কোনো আনন্দ ছিল না। এবার যেহেতু সব দল অংশগ্রহণ করেছে, তাই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আনন্দ আছে। এ নির্বাচনে একটু উত্তেজনা আছে, সেটা থাকবেই।

এসময় কথা বলেন নৌকার প্রার্থী আবদুল মোমেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তিনিই জয়ী হবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর