,

মানুষ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে : জয়

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীরা মিলে একটি বিতর্কিত নির্বাচন করার জন্য ওঠেপড়ে লেগেছে।

সব জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে দেখে যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে বিএনপি-জায়ামাত বিদেশে প্রচুর লবিং করছে।

রোববার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানাতে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় সজীব ওয়াজেদ জয় জনগণের প্রতি অনুরোধ করেন, মানুষের প্রতি একটিই অনুরোধ-যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। ৩০ লাখ ভাইবোনের হত্যাকারীদের সঙ্গে যারা জোটবদ্ধ হয়েছে, তাদের ভোট দেবেন না।

নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী করবে, তাদের গ্রেফতার করতে পারবেন না, এটি কেমন কথা।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে জয় বলেন, ভোটের ফল যাই হোক আওয়ামী লীগ তা অবশ্যই মেনে নেবে। মানুষ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে।

তবে একাদশ নির্বাচনে আওয়ামী লীগের জয়ে আশাবাদ ব্যক্ত করে জয় বলেন, যে দল দেশকে স্বাধীনতা দিয়েছে, যে দল দেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করেছে-সে দলকেই জনগণ ভোট দেবে।

প্রসঙ্গত রোববার সকাল সকাল ৮টার পর একই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাজধানীর ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর