,

ভোলাতে শান্তিপূর্ণ শরিবেশে ভোটগ্রহণ চলছে : তোফায়েল আহমেদ

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে আজ সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোলা-১ সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সকাল ৮টা বাজার পরপরই শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শান্তিপূর্ণ শরিবেশে ভোটগ্রহণ চলছে। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে যে গণজোয়ার দেখেছিলাম এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণজোয়ার বইছে। গত ১০ বছর আমরা যে উন্নয়ন করেছি তাতে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ৩য় বারের মত প্রধানমন্ত্রী বানাবে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিক বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ওই একই কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন ভোটাররা ভোট দিতে পারছে না। তার এজেন্টদেরকে অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন উল্লেখ করে বলেন, আমি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এসেছি, শেষ পর্যন্ত থাকবো।

প্রিজাইডিং অফিসাররা জানান, সকল দলের এজেন্টরা রয়েছে। কাউকে বের করে দেয়ার ঘটনা ঘটেনি। সবাই ভোট দিতে পারছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর