,

ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া অভিযোগ বীউল্লাহ নবীর

news-image

অনলাইন প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বেশির ভাগ কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট বের করে দেওয়া ও হুমকি-ধমকির অভিযোগ করেছেন এই আসনের বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবী।

দনিয়া একে স্কুল, ডগাইর বাজার স্কুল ও ডেমরার বেশির ভাগ ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে রবিবার সকাল ৯টার দিকে বিভিন্ন গণমাধ্যমের কাছে তিনি এসব অভিযোগ করেন।

নবীউল্লাহ নবী আরও বলেন, ভোট কেন্দ্র দখলে যতটা না আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেপরোয়া তার চেয়ে বেশি বেপরোয়া আচরণ করছে কেন্দ্র থাকা প্রশাসনের লোকজন। তারাই কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিচ্ছে এবং গ্রেফতার ও হয়রানির হুমকি-ধমকি দিচ্ছে। এটা নির্বাচন না, বায়োস্কোপ চলছে।
এর আগে, রবিবার সকাল সাড়ে ৮টায় যাত্রাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এই আসেনের বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ জয় নিশ্চিত।

উল্লেখ্য, প্রতীক পাওয়া পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নবীউল্লাহ নবী। অধিকাংশ সময় তার গণসংযোগে ছিল নেতাকর্মী ও সমর্থকদের ঢল। কিন্তু আজ প্রশাসনের ভূমিকা দেখে তিনি সাংবাদিকদের কাছে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর