,

বড় জয়ের পথে নৌকা মার্কা : জয়

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করে শান্তিপূর্ণ ও সফল নির্বাচন অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।

জয় আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি, ভোট কেন্দ্র দখল এবং এমনকি তারা দিনের মাঝামাঝিতে ভোট বর্জন করতেও পারে।

তিনি বলেন, তাদের ফাদে পান দিবেন না। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করে যাবেন।

জয়ের বক্তব্য হবহু তুলে ধরা হলো-

‘আমার বিশ্বাস আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।

সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামাত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।

তাদের ফাঁদে পা দিবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।

জয় বাংলা,

জয় বঙ্গবন্ধু।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর