,

ঢাকা-১৩ আসনে ভোট গ্রহণে ইভিএমে জটিলতা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আঙুলের ছাপে জটিলতা দেখা দিয়েছে। ফলে প্রত্যেক ভোটারদের চার থেকে পাঁচবার আঙুলের ছাপ দিতে হচ্ছে।

আজ রোববার সকালে ঢাকা-১৩ আসনের মোহাম্মাদীয়া আলীয়া মাদরাসা, জাফরাবাদ গ্রাফিক্স ডিজাইন ইন্সটিটিউটসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই জটিলতা দেখা যায়।

ইভিএম ব্যবহারের জটিলতায় পড়েন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. সাদেক খান। তিনি সকাল ৮টা ৫০ মিনিটে মোহাম্মাদীয়া আলীয়া মাদ্রাসায় ভোট প্রদান করেন। এ সময় প্রথমবার ইভিএমে ভোট দিলে আঙুলের ছাপে জটিলতা হয়। কিন্তু দ্বিতীয়বার ইভিএম তার আঙুলের ছাপ শনাক্ত করে।

এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা আমাদের সময়কে জানান, শীতকালে রুক্ষ ত্বক ও নারীদের বিভিন্ন গৃহস্থালি কাজের ফলে অনেকের আঙুলের ছাপ নিতে জটিলতা দেখা দিচ্ছে। তবে আঙুলের ছাপ না মিললেও স্মার্টকার্ড, ভোটার আইডি নম্বর দেখে ভোটার শনাক্ত করা যাচ্ছে। তবে ভোট দিতে কোনো সমস্যা হবে না বলে তারা আশা করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর