মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে আ.লীগ-জাতীয় পার্টি সংঘর্ষে ১ জন নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ভোট উৎসব শুরুর আগেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহমদ কবীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাতীয় পার্টির কর্মী বলে খবর পাওয়া গেছে।

রোববার ভোর ৪টার দিকে রোববার ভোররাতে সদর পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর লোকজন কেন্দ্র দখলে নামে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর লোকজন বাধা দিতে যায়। এতে দুপক্ষের সংর্ঘষ বাধে। এ সময় গুলিতে জাতীয় পার্টির কর্মী আহমদ কবীর ঘটনাস্থলেই নিহত হন।

বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে।

চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২ ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন।

এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক