,

ভোটাররা ভোট দিতে পারলে নিঃসন্দেহে ভোট বিল্পব ঘটবে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে ঠাকুরগাঁওয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। আমি এখন সেখানেই যাবো। আপনারা আমার সঙ্গে যেতে যান যেতে পারেন। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করছি এখানে যেটা দেখলাম ভোটাররা যেভাবে আসছেন। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে আমরা সবসময় বলেছি যে নিঃসন্দেহে ভোট বিল্পব ঘটবে এবং সেই ক্ষেত্রে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য হবে।’

তিনি বলেন, ‘সারা দেশের পরিস্থিতির আজকে সকাল থেকে তেমন কোনো খবর পায়নি। আমাদের এখানে এখন পর্যন্ত আমরা যা দেখছি ঠাকুরগাঁও শহরের মধ্যে এই কেন্দ্রের অবস্থা ভালো। ভোটাররা ভোট দিতে পারছেন। আমরা চাই ভোটাররা ভোট দিক। ভোট দিতে পারলেই তারা তাদের যে পছন্দ তারা যেটা চান, তাদের যে আশা কারা সেটা পূরণ করতে পারবেন। সেখান থেকেই মনে করি গণতন্ত্রের বিজয় সূচিত হবে।’
নির্বাচন শেষে কি আশা করেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই আশা করি মানুষের, জনগণের ভোটের মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট জয়ী হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর