,

দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৯টায় স্ত্রী হামিদা হোসেন ও মেয়ে সারা হোসেনকে নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামাল হোসেন। তিনি বলেন, দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে। আমি সবাইকে দেখে উৎসাহ পাচ্ছি। সকাল সকাল ভোট দিতে এসেছে সবাই। আমার মতো একজনকে দেখলাম লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছে। শীতের সকালে কেন্দ্রে ভিড় হয়ে আছে। তরুণ সমাজও এসেছে। এসব দেখে আমি উৎসাহ পাচ্ছি।

এ সময় সাংবাদিকেরা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন খারাপ করাতে চাই না। মিনিটে মিনিটে ফোন পাচ্ছি। রাতেই নাকি বিভিন্ন জায়গায় ভোট হয়েছে। এগুলো দুঃখজনক, লজ্জাজনক। পদক্ষেপ নিতে হবে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, তা উদ্বেগজনক। এটা শহীদদের সঙ্গে বেইমানি, বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করা।’

এজেন্ট নিয়ে প্রশ্ন করলে কামাল হোসেন বলেন, ‘এখানে এজেন্ট আছে। তবে বাইরে অনেক জায়গায় আমরা এজেন্ট দিতে পারিনি। অনেক জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি দাবি করব এর তদন্ত হক।’

এ সময় কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘এখানে তো ঠিক আছে। কিন্তু বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ঝামেলার বিভিন্ন খবর পাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর