,

আগেই সিল মেরে বাক্স ভরবে আওয়ামী লীগ : ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে, আওয়ামী লীগ আগেই ৫০ শতাংশ ব্যালট সিল মেরে বাক্সে ভরে রাখবে, জালভোট দেয়া হবে।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিদেশি সাংবাদিকদের ব্রিফ্রিং করার সময় তিনি এ কথা বলেন।

বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, যদি কেন্দ্র দখল, ভোট কারচুপি, সহিংসতার মতো ঘটনা ঘটে তাহলে আমরা পুনঃভোটের দাবি জানাব।

তিনি বলেন, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যাতে ভোট দিতে পারে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এসব বিদেশি সাংবাদিক ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর