,

নির্বাচনকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনে সেনা সদস্যদের তল্লাশি

news-image

ঢাকা (উত্তর) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি প্রশাসনের। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি গাজীপুরে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকালে টঙ্গী স্টেশনরোড এলাকায় লে. তানভীরের নেতৃত্বে ২০জন সেনা সদস্য বিভিন্ন প্রাইভেট কার ও যানবাহনে তল্লাশি চালায়। এ ব্যাপারে ক্যাম্প প্রতিনিধি লেফটেনেন্ট তানভীর বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে শুক্রবার বিকাল থেকে সেনা সদস্যরা নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি চালায়। ১৮ বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা সদস্যরা পুরো গাজীপুরে কাজ করছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর