,

অনলাইনে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আটক ৮

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনলাইনে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আট জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর চেষ্টা করছিল।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এএসপি মিজানুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাদের ওপর নজরদারির ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে মোট ৮ জনকে আটক করা হয়েছে।

পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর