,

রাজধানীর মাতুয়াইলে আগুন লেগে দুই শিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দুই শিশু নিহত হয়েছে। দগ্ধ হয়ে দুই ভাইয়ের বয়স ১২ ও সাত বছর। তাদের বাবা আগুনে দগ্ধ হয়েছেন।

গত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ঘর থেকে পলাশ (১২) ও তুষার (০৭) নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত।

নিহত ওই দুই ভাইয়ের বাবা ইকবাল হোসেনকে (৫৫) দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়ে গেছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর