,

চিকিৎসা নিতে এসে যৌনপল্লিতে বিক্রি, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : হাসপাতালে এসেছিলেন চিকিৎসা নিতে। কিন্তু এক লম্পটের খপ্পরে বিক্রি হয়ে যান যৌনপল্লিতে। ২৭ দিন পর ওই তরুণীকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হল সেই যৌনপল্লি থেকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, মালদহ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাঁকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্ত্রী রোগ বিভাগে রেফার করে দেওয়া হয়। বাড়িতে কেউ না থাকায় একাই কলকাতায় আসেন গত ডিসেম্বরের এক তারিখে। হাসপাতালে তাঁর সঙ্গে আলাপ হয় পাপ্পু নামে এক যুবকের। তরুণী কলকাতায় একটি থাকার জায়গা খুঁজছিলেন। কারণ তখনও তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। ওই যুবকের ফাঁদেই পড়ে যান তিনি।

পুলিশ সূত্রে খবর, তরুণী জানিয়েছেন, তাঁকে অপহরণ করে বিহারে নিয়ে গিয়ে ১ লাখ ১৫ হাজার টাকায় বেচে দেওয়া হয় এক যৌনপল্লিতে। সেই জায়গা বিহারের কোথায়, তা অবশ্য তিনি বলতে পারেননি। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নেপাল সীমান্তের কাছে বেতিয়াতে। সেখানেই রাখা হয়েছিল তাঁকে। যৌনপল্লির এক গ্রাহকের সাহায্যে প্রথম তিনি ভাইকে ফোন করেন। এরপর তার ভাইয়ের তৎপরতায় পুলিশের সাহায্যে তাকে একটি যৌনপল্লি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর