,

সঙ্গীতশিল্পী সালমা লন্ডনে ব্যারিস্টারি পড়তে চান

news-image

বিনোদন ডেস্ক : সংগীত ও সংসার দুটোর সঙ্গেই পড়ালেখাকে গুরুত্ব দিয়েছেন মৌসুমী আক্তার সালমা। ধানমণ্ডির একটি বেসরকারি ল কলেজে এলএলবি পড়ছেন এই সংগীতশিল্পী।

আগামী জানুয়ারিতে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল। চার বছরের এলএলবির বাকি দু’বছর লন্ডনে পড়তে চান তিনি।

এ প্রসঙ্গে আজ শুক্রবার সালমা বলেন, পরীক্ষা শেষ করে আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নেবো। তবে নিশ্চিত যে, আমি মুভ করবো। বাকি দুটি বছর আমি ইউকেতে(লন্ডন) পড়তে চাই।’

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাবেক এই চ্যাম্পিয়ন দুই বছর সঙ্গীত অঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। তবে তার এ দূরে থাকা ছিল পরিবার ও সন্তান নিয়ে।

সবশেষ ২০১৬ সালে তার ‘মনমাঝি’ অ্যালবাম বের হয়। তবে জানা যায়, ইউটিউবে প্রকাশের জন্য সম্প্রতি ‘আপন মানুষ’, ‘আমারে ভুলিয়ারে বন্ধু’, ‘প্রাণ ভ্রমরা’ সহ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আগামী জানুয়ারিতে ভিডিওসহ কয়েকটি গান প্রকাশিত হবে। তবে দেশের বাহিরে গেলেও সংগীতের সঙ্গে সম্পৃক্ততা থাকবে বলে জানান তিনি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর