,

গোলাম মাওলা রনির ওপর হামলা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী গোলাম মাওলা রনি ওপর ডিম নিক্ষেপ করেছে স্থানীয় যুবকরা।

আজ শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে ১০/১২ জন যুবক তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম মাওলা রনি ওপর ডিম নিক্ষেপ করেছে কয়েছেন যুবক। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে গোলাম মাওলা রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অপর প্রাপ্ত থেকে ফোন কেটে দেয়া হচ্ছে। তবে, গোলাম মাওলা রনি তার ফেসবুকে ভ্যানের ওপর শুয়ে থাকা একটি ছবি দিয়ে তার উপর হামলার স্ট্যাটাস দিয়েছেন। এতে তার মাথায় ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছেন।

গলাচিপায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার মোর্শেদ জানান, এ খবর গুজব ও মিথ্যা। তার নিরাপত্তার দায়িত্বে এক প্লাটুন পুলিশ রয়েছে। সেখানে তার (রনি) উপর হামলা হয় কিভাবে? তার ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থল থেকে ডিমের খোসাও পাওয়া গেছে। হামলার ঘটনাটি হচ্ছে রনি সাহেবের নাটক। আপনারা সাংবাদিকরা উনার (গোলাম মাওলা রনি) এসব নাটক থেকে আমাদের রক্ষা করুন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর