,

গানে গানে ভোটারদের কাছে ভোট চাইলেন মমতাজ

news-image

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ‘ও আমার নানি গো ও আমার দাদি গো, ও চাচি খালা মনে মনে রাইখো অন্য নেত্রীর চেয়ে আমার শেখ হাসিনা ভালা, অন্য নেত্রীর চেয়ে আমার মমতাজ আপা ভালা, শুনেন চাচি খালা অন্য মার্কার চেয়ে আমার নৌকা মার্কা ভালা। ৩০ তারিখ সারা দিন নৌকা মার্কায় দিবেন ভোট, মমতাজ বেগমকে নৌকা মার্কায় দিবেন ভোট ’।

এভাবেই গানে গানে নির্বাচনীয় প্রচারণায় মানিকগঞ্জ-২ আসনের নৌকার মাঝি মমতাজ বেগম এমপি বিভিন্ন পাড়া-মহল্লায় পথসভা ও গণসংযোগকালে গানে গানে নৌকা মার্কায় ভোট চাইলেন।

আর এ সময় গ্রামের সহজ-সরল বয়স্ক নারী ভোটারদের কাছে উন্নয়নের জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কার জন্য ভোট চান। এদিকে মমতাজের সঙ্গে স্থানীয় ভোটাররাও গানের সুরে সুরে ভোট দেয়ার আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার পর্যন্ত সিংগাইর উপজেলার ধল্লা, সায়েস্তা, জামিত্তা,চান্দহর ও তালেবপুর এলাকায় রাতে গণসংযোগ করেন। তিনি মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তিনি গত নির্বাচনে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। এরপর থেকে সিংগাইর উপজেলার একমাত্র প্রধান সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নত করেন। ধল্লার ফোর্ডনগরে পাওয়ার প্লান্ট স্থাপন করেন। চান্দহর নদী ও বালিরটেক কালীগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ করেন।

হরিরামপুরে পদ্মা নদীভাঙন রোধে প্রজেক্ট বরাদ্দ দেন। এ ছাড়া সিংগাইর কলেজ ও গার্লস স্কুলটি সরকারি করন করেন। কৃষিপ্রধান সিংগাইরকে আরও কৃষিসমৃদ্ধ করতে মমতাজ বেগম তার মা বাবার নামে ভাকুম নি গ্রামে মধু-উজালা কোল্ডস্টোরেজ স্থাপন করেন। এছাড়াও জয়মন্টপ নিজ বাড়িতে মমতাজ চক্ষু হাসপাতাল স্থাপন করেন।

এ আসনে বিকল্পধারাসহ তরিকত ফেডারেশন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মমতাজ বেগমকে সমর্থন করেছেন। এ আসনে ভোটের লড়াইয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মমতাজ বেগম, বিএনপি ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত ও জাপার লাঙ্গল প্রতীকের সৈয়দ আবদুল মান্নান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর