,

আপনার জানা নেই সালমানের যে তথ্যগুলো

news-image

বিনোদন ডেস্ক : গতকাল ৫৩ বছরে পা দিলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। স্টারডমের বাইরেও তাঁর জীবনের আরও কিছু দিক রয়েছে, যেগুলো নিয়ে সেভাবে আলোচনা হয় না। জেনে নেওয়া যাক সেই সব অপ্রচলিত তথ্য।

প্রায় সবাই এটাই জানেন যে, সালমান ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন। কিন্তু, ১৯৮৮ সালেই ‘বিবি হো তো অ্যায়েসি’ ছবিতে এক সাপোর্টিং চরিত্রে অভিনয় করেন সালমান। সেই ছবিতে রেখা ছিলেন মুখ্য চরিত্রে।

সালমান সেইভাবে স্বচ্ছন্দ নন সোশাল মিডিয়াতে। তাঁর কোনও ইমেইল আইডি নেই বলেই শোনা যায়। তিনি ফোনের মাধ্যমে বা সামনা সামনি কথা বলতেই পছন্দ করেন।

অনেকেই জানেন যে, সলমান একজন পেইন্টার। তবে এটা অনেকেই জানেন না যে, ‘জয় হো’-র পোস্টারগুলো তাঁরই আঁকা। এমনও শোনা যায় যে, আমির খানের বাড়িতে একাধিক পেন্টিং রয়েছে সালমানের।

কোনওদিন কোনও সিনেমার রিভিউ পড়েন না সলমান। এটাও একটা ব্যতিক্রমী বিষয় তাঁর মতো স্টারের পক্ষে। কে তাঁর ছবি নিয়ে কী বলল, জানতেই চান না তিনি।

এটা সবারই জানা যে, সালমানের একটা বড় ফ্যান বেস আছে। তবে এটা বোধহয় কেউ জানেন না যে, তাঁর ফ্যানেরা একটা রেস্তোরা বানিয়েছেন সালমানকে উদ্দেশ্য করে। সেই রোস্তোরার নাম ‘ভাইজান’স’।

শাহরুখ নয়, বাজিগর ছবিটি অফার করা হয়েছিল সালমানকে। কিন্তু, ক্যারিয়ারের শুরুতে এক ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। তাই প্রত্যাখ্যান করেছিলেন সেই অফার। এরপর শাহরুখ করেন সেই চরিত্র। তারপর ইতিহাস।

‘বীর’ বা ‘চন্দ্রমুখী’-র মতো একাধিক ছবির গল্প সালমানের লেখা। এই তথ্যটাই সেভাবে প্রচলিত ছিল না এতদিন।

সামনে রিলিজ় হতে চলেছে সালমানের ‘ভারত’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর