,

মুম্বাইয়ে আবাসিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের একটি ১৬ তলা আবাসিক বহুতল ভবনে আগুন লেগে অন্তত সাত জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ের সবচেয়ে বড় উপশহর চেমবুরের একটি বহুতল ভবনে এ আগুন লাগে।

মুম্বাইয়ের চেমবুরের আবাসিক এলাকার সারগাম সোসাইটির ‘বি’ ব্লকের ৩৫ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।

নিহতেরা হলেন সুনীতা যোশি (৭২), ভালচন্দ্র যোশি (৭২), সুমন শ্রীনিবাস যোশি (৮৩), সরলা সুরেশ গঙ্গার (৫২) ও লহ্মীবেন, প্রেমজি গঙ্গার (৮৩)। অন্য দুজনের নাম এখনো পাওয়া যায়নি।

ভবনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটি থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তাদের মৃত্যু হয়। এছাড়া আরেক বৃদ্ধ ও ফায়ার সার্ভিসের এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর