,

‘কৈফিয়ৎ দিতে ইচ্ছে করে না’

news-image

বিনোদন ডেস্ক : নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’ ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন আমির খান আর ফাতিমা সানা শেখ। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয় তাঁদের বিশেষ সম্পর্ক নিয়ে। ফাতিমার দ্বিতীয় ছবিতেও হিরো আমির। ফলে আরও গাঢ় হয় গুঞ্জন। অবশেষে সব কিছু নিয়ে মুখ খুললেন ফাতিমা।
.
এক ভারতীয় সংবাদমাধ্যমে এসে ফাতিমা বলেন, প্রথম প্রথম আমার খুব অদ্ভুত লাগত। আমি বিরক্ত হয়ে যেতাম। খালি মনে হত যে আমার নিজেকেই কৈফিয়ৎ দেওয়া উচিত। তিনি আরও বলেন, যে বা যাঁরা আমায় অপবাদ দেয়, আমার তাদের প্রশ্ন করতে ইচ্ছে করে যে কীসের উপর ভিত্তি করে তার এটা মনে হচ্ছে। তুমি যদি আক্রমণাত্মক হও তাহলে তুমি অ্যাটাক করবে। আর তুমি যদি তা না হও, তাহলেও তুমি অন্তত কথা বলবে এটা নিয়ে।

এখন কীভাবে নেন এই বিতর্কগুলোকে? ফাতিমার উত্তর, এখন আমার আর কৈফিয়ৎ দিতে ইচ্ছে করে না। আমার মনে হয়, আমি যাই করি না কেন, লোক কথা বলবে। লোকের কাজই কথা বলা। সেটা নিয়ে ভাবার কিছু নেই। আগের থেকে অনেক পরিণত হয়ে গেছেন ফাতিমা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর