,

‘ঘুষ দিতে গিয়ে’ বিএনপির এজেন্ট গ্রেপ্তার

news-image

নড়াইল প্রতিনিধি : পুলিশকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থীর ‘নির্বাচনী এজেন্ট’ মো. রিয়াজুল ইসলামকে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজুল নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন কিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘মো. রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় এসে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট বলে পরিচয় দেন। এ সময় তিনি পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা বের করে বলেন, ‘বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব মোর্শেদ জাপল ভাই এই টাকা পাঠিয়েছেন।’’

অভিযোগের বিষয়ে একাধিকবার মাহাবুব মোর্শেদ জাপলের মুঠোফোনে যোগাযোগ করেও (০১৭১৩-০৮৯৯২৩) তাকে পাওয়া যায়নি বলেও জানান ওসি মো. ইলিয়াছ হোসেন।

তবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দাবি করেন, ‘রিয়াজুল ইসলাম নামে কোনো ছেলে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত নয়। দল এবং আমার নির্বাচনকে ভন্ডুল করার জন্য আমার নাম বলা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর