,

কাছাকাছি সালমান-ক্যাটরিনা!

news-image

অনলাইন ডেস্ক : বলা হয় সালমান খানের ‘প্রাক্তন’ তিনি। রণবীর কাপুরের সঙ্গে টানা ৭ বছরের সম্পর্ক ছিন্ন করার পর, সালমান খানের কাছে ফিরে এলেও, তিনি নাকি ‘ভাইজান’-এর ‘এক্স’-ই। কিন্তু, তাকে যে খান পরিবারের প্রত্যেকেই বেশ পছন্দ করেন, সেই উদাহরণ বিভিন্ন সময় সবার সামনে উঠে এসেছে।

বুঝতেই পারছেন ক্যাটরিনা কাইফের কথাই বলা হচ্ছে। সালমান খানের জন্মদিনের পার্টিতেও দেখা গেল সেই একই ছবি।

২৬ ডিসেম্বর মাঝরাত থেকে সালমান খানের পানভেল বাগানবাড়িতে যখন জন্মদিনের উত্সব শুরু হয়, সেই সময় একে একে বলিউড তারকারা হাজির হতে শুরু করেন সেখানে। সালমানের অতিথিদের তালিকা থেকে বাদ পড়েননি ক্যাটরিনাও।

ডেনিম শার্ট পরে সালমান খানের বাগানবাড়ির অনুষ্ঠানে হাজির হন তিনি। সবাই যখন পার্টিতে মগ্ন, সেই সময় একান্তে সালমানের সঙ্গে দেখা যায় ক্যাটরিনাকে। আর ক্যাটের সঙ্গে তখন হাজির হন সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রীর দুই সন্তান আলিজিয়া এবং আয়ান। আলিজিয়া এবং আয়ানকে নিয়ে সালমানের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ক্যাটরিনাকে।

অর্থাৎ সালমান খানের প্রাক্তন বান্ধবী হিসেবে যতই তাকে সম্মোধন করা হোক না কেন, ইউলিয়া ভান্তুরের সামনেই ক্যাটরিনাকে কিন্তু খান-দানের সবাই কাছে টেনে নেনে। আর ক্যাটরিনাও হাসিমুখে খান বাড়ির সদস্যদের সেই আবদার পূরণ করেন।

এর আগেও অর্পিতা খান শর্মার ছেলে আহিলকে কখনও কোলে নিয়ে পার্টি করতে দেখা গেছে ক্যাটরিনাকে। আবার কখনও গণেশ বিসর্জনের সময় আহিলের হাত ধরে হাঁটতে দেখা গেছে তাকে। সবকিছু মিলিয়ে সালমানের প্রাক্তন বান্ধবী হিসেবে পরিচিত হলেও, ক্যাটরিনা যেন এখনও খুব আপন খান পরিবারের কাছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর