,

যুক্তরাজ্য ১১৪ আসন পক্ষবেক্ষণ করবে : হাইকমিশনার

news-image

সিলেট প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য ১১৪টি আসন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট-১ আসনের আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশিয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের বন্ধু হিসেবে এটা গুরুত্বপূর্ণ কারণ। আমরা চাই, সম্ভাব্য সেই নির্বাচন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের মানুষ কোনো ধরনের হস্তক্ষেপ, সহিংসতা এবং বাধা ছাড়া ভোট দিতে পারে।’

অ্যালিসন ব্লেইক বলেন, ‘সন্ত্রাস বা দমন-পীড়ন দ্বারা যেন নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট না হয় সেটিই চাইছে ব্রিটেন।’

আজ বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার হাঠিজ কমপ্লেক্সস্থ বাসায় বৈঠক করে নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চান। পরে তিনি ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের কাজিরবাজারের বাসায় যান এবং তার সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। পাশাপাশি বাংলাদেশের মানুষ হস্তক্ষেপ ছাড়াই নিজের ভোটারাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়টি তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর