,

শুক্রবার থেকে মোবাইল ব্যাংকিং বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের নির্দেশে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা কাল শুক্রবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। ফলে ব্যাংকের পাশাপাশি কাল শুক্রবার থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশের মতো সেবা বন্ধ থাকছে।

তবে শনিবার বিকেল ৫টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ব্যক্তিগত হিসাব থেকে একদিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন চালু রাখতে পারবে ব্যাংকগুলো। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে মোবাইল ব্যাংকিং কখন বন্ধ হবে—তার সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, টানা ব্যাংক বন্ধের মধ্যে এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা রাখতে হবে। একই সঙ্গে এ সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোকে পয়েন্ট অব সেলস (পিওএস) ও অনলাইন পরিশোধ ব্যবস্থাও চালু রাখতে বলা হয়েছে ।

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক ছুটির কারণে কাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর