,

জামায়াতের ২৫ নেতার প্রার্থীতা হাইকোর্টেও টিকে গেল

news-image

ডেস্ক রিপোর্ট : জামায়াতের ২৫ নেতার প্রার্থীতা উপর নিষেধাজ্ঞা দেয়নি হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে এই আবেদনে সাড়া দেননি।

জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা চেয়ে গতকাল বুধবার হাইকোর্টে এই সম্পূরক আবেদন করা হয়।

আদালতে আবেদনের উপর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, ইসির পক্ষে ইয়াসিন খান ও জামায়াতের পক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।

গত ১৭ ডিসেম্বর জামায়াতের প্রার্থীদের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ চারজন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে ওই ব্যক্তিদের করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের রুলের পরিপ্রেক্ষিতে গত সোমবার ইসি সভার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘স্বাভাবিকভাবে জামায়াত ইসলামী নামে নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনও দল নেই। তারা যে প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা পর্যালোচনা করে দেখেছে যে এই প্রক্রিয়ায় তাদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই। জামায়াতের ওই প্রার্থীরা ধানের শীষের প্রার্থী হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থীদের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে এই সম্পূরক আবেদন করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ওই চার ব্যক্তি। এবার সেই আবেদনের পর হাইকোর্টেও টিকে গেল জামায়াতের ২৫ নেতার প্রার্থীতা।

উল্লেখ্য, জামায়াতের ২৫ প্রার্থীর মধ্যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন ২২ জন। আর স্বতন্ত্রভাবে আরও তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর