,

ভারতে ক্রমেই কমছে তাপমাত্রা, দার্জিলিংয়ে ৩ দিল্লিতে ৩.৪ ডিগ্রি

news-image

নিউজ ডেস্ক : ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরভাগে তাপমাত্রা কমছেই। কাশ্মীর-হিমাচলসহ কয়েকটি রাজ্যে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় যে বরফ পড়ছে, সেই শীতলতার আমেজ যেন এসে ঠেকছে পশ্চিমবঙ্গের হিমালয়ঘেঁষা পাহাড়ি জেলা দার্জিলিংয়েও। এখানে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী দিল্লিতে এ তাপমাত্রা দেখা গেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত জেঁকে বসায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা বলছেন, বছর শেষ পর্যন্ত এমনকি নতুন বছরের গোড়ার দিকে পর্যন্ত শীতের আমেজ স্থায়ী থাকবে পশ্চিমবঙ্গে। অন্য অঞ্চলগুলোতেও এই অবস্থা চলতে থাকবে। বুধবার (২৬ ডিসেম্বর) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ১ ডিগ্রি নেমে এসে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।

রাজ্যের আবহাওয়া দপ্তরের উপ-পরিচালক জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১১ থেকে ১২ ডিগ্রির আশপাশে থাকবে। রাজ্যের অন্য জেলাগুলোতে, বিশেষ করে উত্তরে তাপমাত্রা থাকবে আরও কম। বর্তমানে দার্জিলিং (৩ ডিগ্রি সেলসিয়াস) বাদে রাজ্যের অনেক জেলায়ই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে। তবে এখন পর্যন্ত রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হচ্ছে না।

এদিকে এ মুহূর্তে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাটসহ বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহ জারি রয়েছে। যদিও কাশ্মীর-হিমাচলসহ হিমালয়ঘেঁষা রাজ্যগুলোতে বিরাজ করছে হিমাঙ্কের নিচে তাপমাত্রা। কয়েকটি রাজ্যে তুষারপাত উপভোগে ঢল নামছে পর্যটকদের।

পশ্চিমবঙ্গে এই দফার শীত দীর্ঘস্থায়ী হওয়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদরা উত্তুরে হাওয়াকেই কারণ বলছেন। তারা বলছেন, কাশ্মীর-হিমাচল রাজ্যের দিক থেকে উত্তুরে হাওয়া উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। সেই হাওয়া বর্তমানে সক্রিয় থাকার কারণে শীত চলছে।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বায়ুমণ্ডলে যে ধরনের পরিস্থিতি তৈরি হলে উত্তুরের হাওয়া বাধা পায়, এখন তা নেই। সেরকম পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হবে, এমন কোনো ইঙ্গিতও নেই। ফলে তাপমাত্রা আপাতত বাড়ছে না। শীতের আমেজে বছরশেষের দিনগুলোতেও থাকবে। জানুয়ারির মাঝমাঝি সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে কনকনে ঠাণ্ডা পড়ার পরিস্থিতি থাকে। এবারের পরিস্থিতি সেই ধারাবাহিকতারই ইঙ্গিত দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর