,

নারীদের যে ক্ষতি করে ধূমপান

news-image

স্বাস্থ্য ডেস্ক : বর্তমানে ধূমপায়ীদের সংখ্যা অনেক বেশি। আর সেটা পুরুষ হোক বা নারী। যদিও আমরা সকলেই আমাদের শরীরে ধূমপান কী ক্ষতি করে তা জানি। তবে নারীদের ক্ষেত্রে আরো কয়েক ধরনের ক্ষতি করে সেটি হয় অনেকেই জানেন না। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভের তথ্য অনুযায়ী, নারীদের মধ্যে সিগারেটে আসক্তির মাত্রা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। যা অনেক বেশি ভীতিকর বলে জানান চিকিৎসকরা।

|আরো খবর
রণবীর-আলিয়ার মাঝে অন্য নারী
গর্ভবতী নারীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
সার্ভাইক্যাল ক্যান্সারের প্রকোপ

আমেরিকান কলেজ অফ অবস্ট্রিশিয়ান অ্যান্ড গাইনোকলজিস্টের মতে ধূমপানের জন্য নারী ও পুরুষ সকলে ক্ষতিগ্রস্ত হলেও নারীদের সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও যেসব নারীরা ধূমপান করেন তাদের অন্য নারীদের চেয়ে ছয় গুণ বেশি সম্ভাবনা থাকে ক্যান্সারের।

ঋতুস্রাবের তারিখে অনিয়ম

যে নারীরা ধূমপান করেন তাদের মাসিক বা ঋতুচক্র স্বাভাবিক থাকে না। অস্বাভাবিক ঋতুচক্রের প্রবণতা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। নারীদের ধূমপান সন্তানধারণের প্রতিটি স্তরে সমস্যা ডেকে আনে এবং বন্ধ্যাত্বর সমস্যাও হয়।

ভ্রূণের ক্ষতি

সিগারেট থেকে উৎপন্ন কার্বন মনো-অক্সাইড শরীরে গেলে ভ্রূণ টিসুর ক্ষতি সবচেয়ে বেশি হয়। এর ফলে ভ্রূণের হার্টরেট বেড়ে যায়। এছাড়াও প্রায় ৩৯ শতাংশ ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা থাকে। আবার অনেক শিশুর জন্মের পর ওজন স্বাভাবিক থাকে না। মাতৃত্বকালীন অবস্থায় ধূমপান করলে শিশুর জন্মের পর মাতৃদুগ্ধে নিকোটিন চলে আসে। যা পরবর্তীকালে শিশুর জন্য ক্ষতিকর।

বয়সের প্রভাব

দীর্ঘদিন ধূমপান করলে নারীদের চামড়া খুব কম বয়সেই কুঁকড়ে যায়। এমন কি মাসিক বয়সের আগেই হয়ে যায়। নিকোটিনের কারণে ওভারির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে।

হার্টের ক্ষতি

ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী, ধূমপানে আসক্ত নারীদের ৬ গুণ বেশি সম্ভাবনা রয়েছে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর